ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১২:৪৬:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

পুরুষদের ওয়ানডে ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০১ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

শনিবার নতুন নজির হতে চলেছে। পুরুষদের ওয়ানডে ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ক্লাইরি পোলোসাক। ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ভিডিশন টু’র ফাইনালে মুখোমুখি হচ্ছে নামিবিয়া-ওমান, শিরোপা নির্ধারণী এই ম্যাচেই আম্পায়ারিং করবেন পোলোসাক।

প্রতিযোগিতাটির পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি স্থান নিশ্চিত করায় ওয়ানডে স্ট্যাটাস ধরে রেখেছে নামিবিয়া ও ওমান। শনিবার তারা নামবে ফাইনালে। নামিবিয়ার উইন্ডহোয়েকে হতে যাওয়া এই ফাইনালে প্রথম মহিলা হিসেবে ছেলেদের ওয়ানডে ম্যাচ পরিচালনা করবেন পোলোসাক।

৩১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান চমক দেখিয়েই চলেছেন। প্রথম মহিলা হিসেবে অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে ছেলেদের প্রতিযোগিতায় ইতিমধ্যে আম্পায়ারের দায়িত্ব সামলেছেন। এবার ঘরোয়া ক্রিকেটের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আঙিনায় পুরুষদের প্রতিযোগিতায় আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাকে।

ইতিহাস লিখতে যাওয়া পোলোসাক তার অনুভূতি ভাগাভাগি করেছেন এভাবে, ‘প্রথম মহিলা হিসেবে পুরুষদের ক্রিকেটে আম্পায়ার হিসেবে দাঁড়াতে যাচ্ছি, আমি রোমাঞ্চিত। মহিলা আম্পায়ারদের বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়ে এটা দারুণ এক উদ্যোগ। তাছাড়া একজন মহিলা কেন আম্পায়ারিং করতে পারবেন না।’

২০১৬ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করা পোলোসাক মহিলাদের ওয়ানডেতে পরিচালনা করেছেন ১৫ ম্যাচ। গত বছরের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড-ভারতের সেমিফাইনালেও আম্পায়ারের দায়িত্ব সামলেছিলেন তিনি।

-জেডসি