পুলিশ কনস্টেবলের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক পুলিশ কনস্টেবলের ছুরিকাঘাতে শাশুড়ি শেফালী অধিকারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আহত হয়েছেন তার স্ত্রী ফাল্গুনী অধিকারী ও শ্যালক আনন্দ অধিকারী।
শনিবার ভোরে আলমডাঙ্গা উপজেলা শহরের মাদ্রাসাপাড়ায় এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে কনস্টেবল অসীম ভট্টাচার্য।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা সিআইডিতে কর্মরত কনস্টেবল অসীম অধিকারী দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা উপজেলা শহরের মাদ্রাসাপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন। তার বাড়ির সামনেই শ্বশুর-শাশুড়ির বাড়ি।
স্থানীয়দের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহবুবুর রহমান জানান, পারিবারিক বিরোধের জের ধরে অসীম ও ফাল্গুনী দম্পতির মধ্যে মাঝেমধ্যেই বিরোধ তৈরি হতো। শনিবার ভোরেও তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে রাগান্বিত হয়ে স্ত্রী ফাল্গুনী অধিকারী পাশেই বাবার বাড়িতে চলে যায়।
আহত আনন্দ অধিকারী জানান, ‘দিদি আমাদের বাড়িতে আসার কিছুক্ষণ পরই অসীম (জামাই বাবু) আমাদের বাড়িতে আসে। দিদি গেট খুলতেই তাকে উপর্যুপুরী ছুরিকাঘাত শুরু করে অসীম। মা শেফালী অধিকারী ও আমি ছুটে গেলে আমাদেরকেও ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমার মায়ের।’
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। গুরুতর আহত ফাল্গুনী ও আনন্দকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে কনস্টেবল অসীম।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ‘পুরো বিষয়টি একটু জটিল মনে হচ্ছে। তবে এটি পরিষ্কার যে ওই দম্পতির মধ্যে কলহ ছিল। অসীমকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।’
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



