ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৮:৪৪:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

পুলিশ সদস্যের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটে নিজ বাসা থেকে তাহমিনা আক্তার জেরিন (১৮) নামে এক পুলিশ সদস্যের কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরের বাদামবাগিচা এলাকার ইলাশকান্দির বাসা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জেরিনের বাবা নবী উদ্দিন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য। জেরিন অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমনটি করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে সিলেট বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠিয়েছি। পুলিশ কিশোরীর মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।