ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ৮:২৬:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

‘পূজার ফুল নিয়ে বাড়ি ফেরার পথে’ সড়কে প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ২৯ জুন ২০২৫ রবিবার

‘পূজার ফুল নিয়ে বাড়ি ফেরার পথে’ সড়কে প্রাণ গেল নারীর

‘পূজার ফুল নিয়ে বাড়ি ফেরার পথে’ সড়কে প্রাণ গেল নারীর

চট্টগ্রামের রাউজানে ‘পূজার ফুল নিয়ে বাড়ি ফেরার পথে’ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সুপর্ণা চৌধুরী (৬০) নামে এক নারী। 

আজ রবিবার (২৯ জুন) ভোর সাড়ে ৬টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুপর্ণা চৌধুরী রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জগৎ মোল্লাপাড়ার সুভাষ চৌধুরীর স্ত্রী। তিনি এক পুত্র ও এক কন্যার মা।

জানা যায়, ভোরে বাড়ি থেকে পূজার জন্য ফুল সংগ্রহ করতে গিয়েছিলেন সুপর্ণা চৌধুরী। ফুল তুলে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় জানালীহাট এলাকায় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। মামলা ছাড়াই আজ দুপুরে পরিবারের উদ্যোগে নিহতের মরদেহ সৎকার করা হয়েছে বলে জেনেছি।