পূর্ণিমার জন্মদিন আজ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৩ পিএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
আজ ১১ জুলাই, বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা এবং বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত উপস্থাপিকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন। পূর্ণিমা শুধু বড় পর্দায় নয় কাজ করে যাচ্ছেন ছোট পর্দায়ও।
জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো কিছু করার পরিকল্পনা নেই পূর্ণিমার। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত হবেন জনপ্রিয় এই তারকা। পরের বাকিটুকু সময় পূর্ণিমা তার নিজ বাসভবনে পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানান তিনি।
পূর্ণিমা বলেন, বিগত বেশ কয়েকদিন টানা কাজ করেছি। মালয়েশিয়ায় শো শেষ করে দেশে ফিরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম। আবার ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানেরও শুটিং করেছি। সবমিলিয়েই বেশ ক্লান্ত। যে কারণে জন্মদিনটা একেবারেই নিজের মতো করে কাটাতে চাই, পরিবারের সবার সঙ্গে বিশেষ এই দিনটির সময়টা পার করতে চাই। তবে হ্যাঁ, এটাও সত্য জন্মদিনে আমার পরিচিত, অপরিচিত শুভাকাক্সক্ষী, ভক্ত দর্শকসহ আমার চলচ্চিত্র পরিবারসহ সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকি, সুস্থ থাকি।
শত্রু ঘায়েল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করলেও জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ ছবির মধ্য দিয়ে নায়িকা পূর্ণিমার যাত্রা শুরু হয়। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ। প্রথম ছবিতে সফলতার দেখা না পেলেও সময়ের সাথে সাথে চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা হয়ে ওঠেন তিনি। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘ছোট্ট একটু ভালোবাসা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘সুলতান’, ‘শাস্তি’, ‘শুভা’, ‘মেঘের পরে মেঘ’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘পিতামাতার আমানত’, ‘মাটির ঠিকানা’, ‘সাথী তুমি কার’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘মায়ের জন্য পাগল’, ‘মাটির ঠিকানা’সহ অসংখ্য ভালোমানের ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন পূর্ণিমা। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর খ্যাতিও অর্জন করেন পূর্ণিমা।
ঈদুল ফিতরে বেশ কয়েকটি নাটক-টেলিফিল্মে অভিনয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমা। তবে আসছে কোরবানির ঈদ উপলক্ষে কোনো নাটক-টেলিফিল্মে অভিনয় করবেন না বলে নিশ্চিত করেছেন এই নায়িকা। গত ৮ জুলাই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ প্রদান করা হয়। এই অনুষ্ঠানের সংস্কৃতি পর্বে উপস্থাপনা করেন পূর্ণিমা। তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। পূর্ণিমা ও ফেরদৌসের চমৎকার উপস্থাপনার মধ্য দিয়ে সংস্কৃতি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
গত ঈদে পূর্ণিমা অভিনীত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘হ্যালো ৯১১ লাভ ইমার্জেন্সি’ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। এই নাটকে একটি রেডিও চ্যানেলের সিইও এবং আরজে জেরিন চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত হন পূর্ণিমা। এতে তার বিপরীতে ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ। এ ছাড়া গেল ঈদে পূর্ণিমাকে রাজীবুল ইসলাম রাজীবের ‘রোদ্দুরে পেয়েছি তোমার নাম’ এবং ফেরদৌসের গল্পে আবীর খানের নির্দেশনায় ‘কুইন’ নাটকে অভিনয়ে দেখা যায়। দুটিতে তার বিপরীতে ছিলেন ইমন ও সজল।
এদিকে আপাতত নতুন কোন চলচ্চিত্রে অভিনয় করছেন না পূর্ণিমা। সম্প্রতি কলকাতার নন্দনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ পূর্ণিমা অভিনীত ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ প্রদর্শিত হয়। সর্বশেষ পূর্ণিমাকে রানা মাসুদের নির্দেশনায় নোবেলের বিপরীতে ‘জমজম টাওয়ার’র বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যায়।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







