পূর্ণিমার বিবাহবিচ্ছেদ, ববির বিয়ের গুঞ্জন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৫ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
২০২২ সালে বিয়ে করেন চিত্রনায়িকা পূর্ণিমা। বেসরকারি চাকরিজীবী আশফাকুর রহমানের সঙ্গে পূর্ণিমার তিন বছরের সংসার, দুজনকে নিয়ে খুব একটা গুঞ্জন শোনা যায় না। তবে সপ্তাহখানেক ধরে চর্চায় রয়েছেন পূর্ণিমা। ইন্ডাস্ট্রিতে কানাঘুষা, তাঁদের দাম্পত্য জীবনে নাকি চিড় ধরেছে। কেউ কেউ দাবি করছেন, দুজনের নাকি বিচ্ছেদও হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও দুজনের ছবি দেখা যায় না। এর মধ্যে গুঞ্জনে ঘি ঢেলেছে ফেসবুকে পূর্ণিমার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট। সেখানে তিনি লিখেছেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’
কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন পূর্ণিমা, এ নিয়ে আলোচনার শেষ নেই। এর মধ্যে গত বুধবার স্বামীর সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন পূর্ণিমা। ছবিতে দেখা গেছে, একটি রেস্তোরাঁয় স্বামীর হাত ধরে আছেন পূর্ণিমা। কেউ কেউ বলছেন, ছবি পোস্ট করেই গুঞ্জনের জবাব দিলেন এই অভিনেত্রী। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি পূর্ণিমা।
নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে পূর্ণিমার অভিষেক। ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছে পূর্ণিমা অভিনীত সর্বশেষ সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে গাঙচিল ও জ্যাম নামের দুটি সিনেমা।
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সাত বছরের প্রেমের সম্পর্কটা নাকি চুকেবুকে গেছে! বিষয়টি নিয়ে ইন্ডাস্ট্রিতে চর্চার শেষ নেই। প্রযোজক ও পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেম করছিলেন তিনি। বিনোদন অঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজিরও হতেন তাঁরা। থাকতেন একে অপরের পারিবারিক সব আয়োজনেও। কিন্তু বছরখানেক ধরে দুজনকে সে রকম কোনো আড্ডায় দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের ছবিও পাওয়া যায় না। দুজনের ঘনিষ্ঠজনেরা বলছেন, তাঁরা এখন আর সম্পর্কে নেই।
এর মধ্যে এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন ববি—এমন গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাঁকে ববির ‘কথিত স্বামী’ হিসেবে উল্লেখ করা হয় কয়েকটি সংবাদে। তবে বিয়ের গুঞ্জন উড়িয়ে দেন ববি। তিনি প্রথম আলোকে জানান, ওই ব্যবসায়ীকে বিয়ে করেননি। পাশাপাশি সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার কথাও স্বীকার করেছেন এই অভিনেত্রী। ববি বলছেন, তিনি এখন কারও সঙ্গে প্রেম করছেন না।
সাত বছর আগে নোলক সিনেমার কাজ করতে গিয়ে সাকিব সনেটের সঙ্গে ববির প্রেমের শুরু। প্রথম দিকে সম্পর্ক নিয়ে গোপনীয়তা থাকলেও পরে তা সবার কাছে ‘ওপেন সিক্রেট’ হয়ে যায়। একপর্যায়ে ববি ও সাকিব দুজনই প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। ২০২৩ সালে বিয়ে করার কথা বলেছিলেন ববি ও সনেট। কিন্তু শেষ পর্যন্ত দুজনের বিয়ের ব্যাপারে আর কোনো খবর পাওয়া যায়নি।
বর্তমানে তছনছ নামের একটি সিনেমার শুটিং করছেন ববি। বদিউল আলম পরিচালিত ছবিটিতে তাঁর নায়ক মুন্না খান।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







