পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৯
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২ মে ২০১৯ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
আজ বৃহস্পতিবার দিনের শুরুতেই দেশের পাঁচটি জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত নয়জন নিহত এবং ২০ জনের মতো আহত হয়েছে। এর মধ্যে রাজশাহী ও বাগেরহাটে তিনজন করে এবং লক্ষ্মীপুর, যশোর ও সাভারে একজন করে নিহত হয়েছেন।
জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকায় বাস ও নসিমনের সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাসের হেলপার হানিফ, যাত্রী মনোয়ারা ও আমেনা বেগম। তিনজনের বাড়িই বাঘা উপজেলার বিভিন্ন গ্রামে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মোংলা-খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় ও ভাগার মাঝামাঝি মালিডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল জলিলের ছেলে সোহাগ শেখ (৩৫) এবং চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন গ্রামের সনজিৎ রায় (৪৭)। অপরজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, ট্রাকটি খুলনা থেকে মোংলার দিকে আসছিল। অন্যদিকে, মাহেন্দ্রটি যাত্রী নিয়ে মোংলা থেকে কাটাখালীর দিকে যাচ্ছিল। পথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়।
এদিকে লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় দুখু মিয়া নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন সিএনজি অটোরিকশা চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- চালক নুর হোসেন ও ইব্রাহিম। এর মধ্যে আহত নুর হোসেনের আবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহত দুখু মিয়া রামগঞ্জ উপজেলার পদ্মাবাজার গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে লক্ষ্মীপুর বাস ট্রার্মিনাল এলাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি ট্রাক উত্তর তেমুহনী এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।
এতে চালক দুখু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন আরও দুইজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ ছাড়া যশোর এবং ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় আরো দুইজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
-জেডসি
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন



