পৃথিবীর দিকে ধেয়ে আসছে চার গ্রহাণু, নাসার সতর্কতা!
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
নানা সময়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু। কোনোটির ক্ষতিকর দিক বেশি বা কম থাকে, আবার অনেক গ্রহাণু পৃথিবীর পাশ কেটে চলে যায়। তেমনি ২১ জুলাই পৃথিবীর খুব কাছ দিয়ে উড়ে গিয়েছিল একটি গ্রহাণু। এবার একইসঙ্গে পৃথিবীর দিকে ধেয়ে আসছে চারটি গ্রহাণু। তাই সতর্কতা জারি করেছে নাসা।
নাসা সতর্কতা জারি করে বলেছে, পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক গ্রহাণু। একটি নয়, একইসঙ্গে চারটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে উড়ে যাওয়ার কথা রয়েছে। এ যাত্রার ফল কী হবে, তা এখনো বিজ্ঞানীদের অজানা। সেই কারণেই তারা মনে করছেন, এখন থেকে সতর্ক হওয়াই উত্তম।
২২ জুলাই একটি ৪৯ ফুট দৈর্ঘ্যের গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে উড়ে গেছে বলে জানিয়েছে নাসা। শুধু তাই নয়, এর আগে নাসা জানায়, ২১ জুলাইও পৃথিবীর খুব কাছ দিয়ে একটি গ্রহাণু উড়ে গিয়েছে। সেক্ষেত্রে পৃথিবীর কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। এখন মোট চারটি ভিন্ন গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে উড়ে যাবে বলে জানালো নাসা।
এর পাশাপাশি সাও পাওলো স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা বলছে, কমপক্ষে ১৯ টি আলাদা গ্রহাণুর সন্ধান পেয়েছেন তারা। যেগুলো বৃহস্পতি ও নেপচুনের মধ্যে আপাতত রয়েছে। কিন্তু সৌরজগতে তাদের গতিপথের ভিন্নতার কারণেই সেগুলো আলাদা করে নজরে পড়েছে বিজ্ঞানীদের। মনে করা হচ্ছে, এগুলো সৌর জগতের বাইরের থেকে এসেছে।
বলা হচ্ছে, এগুলো অতিথি গ্রহাণু। বিজ্ঞানীরা জানান, এগুলো সংখ্যায় মাত্র ১৯টিই নাকি বৃহত্তর কোনো গ্রহাণু পরিবারের সদস্য এরা তা এখনো স্পষ্ট করে ধরা দেয়নি।
বিজ্ঞানীরা বলছেন, এগুলো ৪.৫ বিলিয়ন বছর আগে সূর্যের চারিদিকে ঘুরতে শুরু করেছিল বলে ধারণা করা হচ্ছে। তারপর এদের অবস্থান বদল হয়েছে। তবে কেন এই গ্রহাণুগুলোর গতিপথের বদল হয়েছে, সেটা এখনো স্পষ্ট করে বলতে পারছেন না বিজ্ঞানীরা। এগুলোর নিজেদের মাধ্যাকর্ষণ শক্তি বা অন্য কোনো কারণে বদল আসতে পারে। তবে সৌরমণ্ডলে স্থায়ীত্ব ও ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে ধরে নেয়া হচ্ছে।সূত্র- নিউজ ১৮
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল


