ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:০৮:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে ভোক্তা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

পেঁয়াজ রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা আরোপ করার পর হঠ করেই বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এ কারণে পেঁয়াজের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সারাদেশে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এই সংস্থার সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল থেকে ঢাকা মহানগর এলাকায় বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চার কর্মকর্তার নেতৃত্বে চারটি দল অভিযান পরিচালনা করেছে। সংস্থাটির জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা বিভাগীয় শহরসহ মোট ৫৪ জেলায় অভিযান অভিযান চালিয়েছেন। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান চলবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন ‘পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি।আগে কম দামে পেঁয়াজ কিনে এখন চড়া দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।’

তিনি জানান, রাজধানীসহ সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে মোট ৫৭টি টিম আজ বাজার অভিযান পরিচালনা করেছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান চলবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভারত সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে দেশের বাজারে পেঁয়াজের মূল্য বেড়ে গেছে।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আজকের বাজারদরের তালিকা বলছে, দেশি পেঁয়াজ প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা আর আমদানি করা পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।