পেট্টোল বোমা মামলা : চার্জগঠনের শুনানি পেছাল
আদালত প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০১ পিএম, ২৯ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা চালিয়ে মানুষ হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি প্রধান খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস মোহাম্মাদ আলী এ আদেশ দেন। পুরান ঢাকার বকশীবাজারস্থ আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
যেখানে কারাগারে থাকা এ মামলার প্রধান আসামি খালেদা জিয়ার পক্ষে মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছেন জানিয়ে আইনজীবী জিয়া উদ্দিন জিয়া সময় প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ৩০ জানুয়ারি চার্জগঠনের পরবর্তী শুনানির দিন ঠিক করেন।
মামলাটিতে ২৮ জন আসামি পলাতক আছেন এবং চার জন কারাগারে আছেন। খালেদা জিয়া, বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ছয় জন জামিনে আছেন।
মামলাটিতে ২০১৬ সালের ৬ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে তিনটি চার্জশিট দাখিল করে পুলিশ। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ চার্জশিটগুলো দাখিল করেন।
চার্জশিটে খালেদা জিয়াকে হুকুমের আসামি হিসেবে এক নম্বরে রাখা হয়েছে।
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ


