পেরির বিরল নজির
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৪ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
নারী অ্যাশেজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিরল নজির এলিস পেরির। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ১০০ উইকেট সংগ্রহের রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের এই অলরাউন্ডার। শুধু মেয়েদের ক্রিকেটেই নয়, এমন নজির ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও নেই৷
হোভ কাউন্টি গ্রাউন্ডে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলার পথে এমন বিশ্বরেকর্ড গড়েন পেরি৷ এই ম্যাচের পর তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোট সংগৃহীত রান সংখ্যা দাঁড়ায় ১০০৫৷ তার আগে বল হাতে একটি উইকেটও নেন তিনি৷ তবে সেটি তাঁর মাইলস্টোন সূচক উইকেট নয়৷ কারণ ইংল্যান্ডের বিরুদ্ধ এই ম্যাচের উইকেটটি ছিল তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০৩তম শিকার৷ গত বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি উইকেটটি তুলেছিলেন পেরি৷
ছেলে ও মেয়েদের মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পেরি হলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি৷ তাঁর থেকে বেশি টি-টোয়েন্টি উইকেট রয়েছে কেবল ওয়েস্ট ইন্ডিজের আনিসা মোহাম্মদের৷ তিনি ১০২টি ম্যাচে ১১৫ টি উইকেট নিয়েছেন৷ ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত কেউ ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁতে পারেননি৷ শহীদ আফ্রিদি এখনও পর্যন্ত সর্বাধিক ৯৮টি উইকেট নিয়েছেন৷ বর্তমান ক্রিকেটারদের মধ্যে লসিথ মালিঙ্গা ৯৭ উইকেট নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন৷
ছেলেদের ক্রিকেটে এমন অলরাউন্ড রেকর্ড গড়ার দৌঁড়ে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান৷ তিনি অন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত ১৪৭১ রান করেছেন এবং ৮৮টি উইকেট নিয়েছেন৷ হোভে বিশ্বরেকর্ড গড়ার পর পেরি বলেন, ‘দারুণ লাগছে৷ তবে ম্যাচের আগে এই রেকর্ড সম্পর্কে অবহিত ছিলাম না।’
-জেডসি
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











