পেলোসিকে কড়া ভাষায় চিঠি লিখলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের ওপর ভোটাভুটি হওয়ার আগে ওই পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির কাছে কড়া ভাষায় চিঠি লিখেছেন ট্রাম্প। ছয় পৃষ্ঠার ওই চিঠিতে তিনি ইমপিচমেন্ট প্রক্রিয়ার তীব্র নিন্দা জানান এবং ‘আমেরিকার গণতন্ত্রের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’র জন্য পেলোসিকে অভিযুক্ত করেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পেলোসির কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প লিখেছেন, আপনি ইমপিচমেন্ট নামক নোংরা শব্দটিকে গুরুত্বহীন করে ফেলেছেন। তিনি দাবি করেন, এই বানোয়াট ইমপিচমেন্ট প্রক্রিয়ায় শুরু থেকেই সাংবিধানিক আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়নি।
প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ইউক্রেন সরকারের ওপর বেআইনিভাবে চাপ প্রয়োগ করেছেন- এই অভিযোগে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া চলছে।
এ সংক্রান্ত ভোটাভুটি বুধবার (১৮ ডিসেম্বর) প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত হবে এবং কংগ্রেসের এই নিম্নকক্ষে ডেমোক্র্যাট দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এখানে প্রস্তাবটি পাস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
তবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ক্ষমতাসীন রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সেখানে ট্রাম্পের ইমপিচমেন্ট আটকে যেতে পারে বলে অনেকে মনে করছেন। ট্রাম্প এ বিষয়টি বিবেচনা করেই শুরু থেকেই তাকে ইমপিচ করার বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দিয়ে যাচ্ছেন।
এর আগে তিনি নিজে প্রতিনিধি পরিষদের ইমপিচমেন্ট সংক্রান্ত শুনানিতে অংশ নেননি এবং হোয়াইট হাউজের কর্মকর্তাদেরও অংশ নিতে দেননি।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











