পোলিও টিকার অনুমতি দিয়েছে তালেবান: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
আফগানিস্তানের শিশুদের জন্য পোলিও টিকা কার্যক্রম চালানোর তালেবান অনুমতি দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার বলেছে, আগামী নভেম্বর মাসে সারা দেশে পোলিও টিকা কার্যক্রম শুরু হবে এবং এ কাজে প্রয়োজনীয় সহযোগিতা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে তালেবান।
জাতিসংঘ ও আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের ‘উচ্চ পর্যায়ের’ বৈঠকে দেশটিতে পোলিও টিকা কার্যক্রম শুরু করার ব্যাপারে মতৈক্য হয়েছে বলে ইউনিসেফ জানিয়েছে।
এর আগে শিশুদের পোলিও টিকা খাওয়ানোর ঘোরবিরোধী ছিল তালেবান। তাদের পাকিস্তানি শাখা তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি পোলিও টিকা কার্যক্রমে অংশগ্রহণকারী দলগুলোর ওপর হামলা চালিয়ে বহু কর্মীকে হত্যা করেছে।
তবে আফগানিস্তানের ক্ষমতাগ্রহণের পর তালেবানের এ সংক্রান্ত নীতিতে পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে।
ইউনিসেফ নিউইয়র্কে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, তালেবান পোলিও টিকা কার্যক্রমে নারী কর্মীদের অংশগ্রহণেও আপত্তি জানায়নি এবং এ টিকা কার্যক্রমে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সম্মত হয়েছে।
আগামী ৮ নভেম্বর থেকে আফগানিস্তানব্যাপী পোলিও টিকা কার্যক্রম শুরু হবে এবং ৩৩ লাখের বেশি আফগান শিশুকে মুখে খাওয়ানোর এই টিকা দেওয়া হবে।
চিকিৎসার অযোগ্য একটি রোগ পোলিও এবং ১৯৮৮ সাল থেকে এই রোগের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপকভাবে টিকা প্রয়োগ শুরু হয়। বর্তমানে সারাবিশ্বের ৯৯ শতাংশের বেশি মানুষ এই রোগ থেকে মুক্ত রয়েছে।
আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান ও নাইজেরিয়া থেকে এখনও পোলিও পুরোপুরি নির্মূল করা যায়নি।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা



