প্রকাশ হলো উপাচার্যের ‘দুর্নীতির খতিয়ান’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ এএম, ১১ ডিসেম্বর ২০১৯ বুধবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের ‘দুর্নীতির খতিয়ান’ প্রকাশ করেছেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ‘খতিয়ান’ প্রকাশ করেন তারা। দুই শতাধিক পাতার এক সংকলন বইয়ে উপাচার্যের নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার তথ্য ও চিত্র তুলে ধরা হয়।
দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের সংগঠক মুশফিক উস সালেহীনের সঞ্চালনায় উপাচার্যের দুর্নীতির ‘খতিয়ান’ প্রকাশকালে অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন, ‘উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম নিয়মতান্ত্রিকভাবে অনিয়ম করে যাচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের জন্য একটা বড় বাজেট আসার পরেই উপাচার্যের আসল রূপ বেরিয়ে আসে।
তিনি বলেন, যখন শিক্ষক-শিক্ষার্থীরা এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলেছে তখনি তিনি হামলা-মামলা দিয়েছেন। গত ৫ নভেম্বরে উপাচার্যের নির্দেশে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের এক অংশের হামলার পর উপাচার্য তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।
এ সময় তিনি উন্নয়ন প্রকল্পে উপাচার্যের আর্থিক দুর্নীতি, টেন্ডারে অনিয়ম, উপাচার্যের অতীত দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এবং আন্দোলনকারীদের ওপর উপাচার্যের নির্দেশে ছাত্রলীগের হামলার নানা তথ্য তুলে ধরেন।
দুর্নীতির খতিয়ান প্রকাশকালে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক শামীমা সুলতান, অধ্যাপক তারেক রেজা, সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ প্রমুখ।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







