প্রকৃত তৃতীয় লিঙ্গ শনাক্তের সুপারিশ সংসদীয় কমিটির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১৭ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
সংসদীয় কমিটি ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত তৃতীয় লিঙ্গের মানুষ শনাক্তে কমিটি গঠন করে আইডি কার্ড প্রদান ও তাদের উপদ্রব প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রাশেদ খান মেনন বৈঠক শেষে বলেন, তৃতীয় লিঙ্গের উৎপাত বেড়ে গেছে দেশে। অনেকে ব্ল্যাকমেইল করেন। অভিযোগ রয়েছে এদের অনেকেই তৃতীয় লিঙ্গের মানুষ নন। তাই ডাক্তারি পরীক্ষা করে কে তৃতীয় লিঙ্গের তা শনাক্ত করার সুপারিশ করা হয়েছে।
জানা যায়, বৈঠকে ১৯তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট সম্পর্কে স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী গৃহীত ব্যবস্থার অগ্রগতি ও সামগ্রিক পরিস্থিতি এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের তৃতীয় পৃষ্ঠপোষকমণ্ডলীর সভা ও আইন প্রণয়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি সহিংসতায় আক্রান্ত নারী এবং পাচারের সময় উদ্ধারকৃত নারীদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপনের জন্য সুপারিশ করে।
বৈঠকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের তৃতীয় পৃষ্ঠপোষকমণ্ডলীর সভা প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে আহ্বানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানোর সুপারিশ করা হয়।
রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সাগুফতা ইয়াসমিন, নাসরিন জাহান রতনা, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আরমা দত্ত অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বৈঠকে যোগ দেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











