প্রণব মুখার্জির স্ত্রীর শেষকৃত্য শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
আপডেট: ০২:০৮ পিএম, ১৯ আগস্ট ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ছাড়াও শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।
ভারতের স্থানীয় সময় সকাল ১০টায় দিল্লির লোধি রোডের শ্মশানে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়। শেষকৃত্যের আগে দিল্লিতে প্রণব ও শুভ্রা মুখার্জির ছেলে অভিজিত মুখার্জির ১৩ তাল কাটরা রোডের বাড়িতে শুভ্রা মুখার্জির কফিনে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য নেতারা।
শেষকৃত্যে অংশ নেওয়ার পর দিল্লিতে নরেন্দ্র মোদির বাসভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এই দুই নেতা।
এর আগে সকালে দিল্লির ইন্দিরা গান্ধি এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রী যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে পৌঁছে রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সমবেদনা জানান তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন। বাংলাদেশের নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জি মঙ্গলবার সকালে দিল্লির সেনা হাসপাতালে মারা যান।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











