‘প্রতারক পুরুষ’ নিয়ে যা বললেন অভিনেত্রী ভাবনা
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ এএম, ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
অভিনেত্রী আশনা হাবিব ভাচনা। ছোটপর্দা থেকে বড়পর্দা-দুই মাধ্যমেই কাজ করছেন। এবার সামাজিকমাধ্যমে মন্তব্য করে নতুন করে আলোচনায় তিনি।
গত বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ‘প্রতারক পুরুষ’ ও ‘বিশ্বাসঘাতকতা’ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন ভাবনা। যদিও তিনি নির্দিষ্ট করে কারও নাম বা কোনো ঘটনার উল্লেখ করেননি।
পোস্টে ভাবনা লিখেছেন, 'একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা লুকিয়ে রাখে, কিন্তু আল্লাহ তা একসময় প্রকাশ করে দেন সেই নারীকে রক্ষা করার জন্য, যাকে সে কষ্ট দিচ্ছে। কারণ আল্লাহ এমন সবকিছুই দেখেন, যা সে দেখতে পায় না।'
প্রতারক পুরুষের মিথ্যাচার ও নীরবে ভেঙে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি আরও লিখেছেন, 'নারীটির অনুপস্থিতিতে বলা প্রতিটি মিথ্যা, নীরবে ভেঙে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি, তার কান্নার সময়ে পুরুষটির ভান করা নিশ্চুপ স্বাভাবিক আচরণ-সবকিছুই।'
ভাবনা মনে করেন, চালাকির আশ্রয় নিয়ে কেউ সাময়িকভাবে সত্য আড়াল করলেও শেষমেশ সেই মুখোশ খুলেই যায়। তার ভাষায়, 'একজন পুরুষ ভাবতে পারে যে সে এতটা বুদ্ধিমান যে তার কৃতকর্মের চিহ্ন মুছে ফেলতে পারবে। কিন্তু লুকানো কিছুই চিরকাল লুকিয়ে থাকে না। আল্লাহ সত্য প্রকাশ করেন তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তার হৃদয়কে যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য।'
পোস্টে ভাবনা লিখেছেন, 'বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে ঘটে, কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা। আল্লাহ যখন পর্দা সরিয়ে দেন, সেটি শাস্তি নয়; সেটি উদ্ধার। আর এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি, আলহামদুলিল্লাহ।'
২০১৫ সালে ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেন আশনা হাবিব ভাবনা। এরপর নিয়মিত নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় আসেন। এরপর অভিনয় করেছেন আরও বেশ কিছু সিনেমায়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










