প্রতারণার শিকার তিন নারীর গল্প
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ৮ মার্চ ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান! শহরের তিন প্রান্তের তিন বয়সী নারী। তারা একত্রিত হয়েছে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন, হতে হবে অপরাধের সাথে যুক্ত। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ফরহাদ আহমেদের ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। যার দেখা মিলবে আজ (৮ মার্চ) বিশ্ব নারী দিবসে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’তে।
ওয়েব ফিল্ম ‘ক্রিমিনাল’ এ প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক ও নীল হুরেজাহান। এছাড়াও রয়েছেন আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ ও শাহরিয়ার রানা।
মূলত এমএলএম প্রতারণার শিকার হয় এই তিন নারী। এরপর তাদের জীবনে ঘটতে থাকে নানান গল্প। ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে, তেমনই লক্ষ্য অর্জিত না হলে তাদের ভবিষ্যতও হয়ে পড়ে অনিশ্চিত। দারুণ দোলাচলের ভেতর তারা হয়ে ওঠে একটা টিম। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে; যে এতদিন নিজেকে রেখেছে সবার ধরা-ছোঁয়ার বাইরে। এভাবেই এগিয়ে যেতে থাকে ‘ক্রিমিনাল’ এর গল্প।
এ বিষয়ে পরিচালক ফরহাদ আহমেদ বলেন, ‘আমাদের দেশে কয়েকদিন পরপরই বড় বড় জালিয়াতি চক্র সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাদের কষ্টের টাকা লুটপাট করে চলে যায়। যেহেতু কয়েকদিন পরপরই এরকম ঘটনা আমরা দেখি সুতরাং বলা যায় মানুষজনের মাঝে সচেতনতার অভাব আছে। এরকম একটি প্রতারণার ঘটনা থেকেই এই গল্পটা তৈরি হয়েছে। সাধারণ তিনজন নারীর একসাথে হওয়া এবং সেই প্রতারণার টাকা ফিরে পাওয়ার সংগ্রামই দেখানোর চেষ্টা করা হয়েছে। কথায় আছে ট্রাজেডি দূর থেকে দেখতে কমেডি মনে হয়। এই ফিল্মটা অনেকটা ডার্ক-কমেডিও বলা যায়। এখন দর্শকদের কেমন লাগে সেটা জানার অপেক্ষায় আছি।’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











