প্রতি ডোজ কোভিড-১৯ টিকার দাম কত? জানাল মডার্না
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২২ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
সরকারের কাছে প্রতি ডোজ করোনা টিকার দাম ২৫ থেকে ৩৭ ডলার করে রাখবে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না। মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল জার্মানির একটি সাপ্তাহিককে এ কথা জানিয়েছেন। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।
বর্তমানে ১ মার্কিন ডলার বাংলাদেশী মুদ্রায় ৮৪ দশমিক ৭৪ টাকার সমান। সে হিসাবে মডার্নার টিকার দাম বাংলাদেশী মুদ্রায় ২ হাজার ১৮৮ টাকা থেকে ৩ হাজার ১৩৫ টাকা দাঁড়ায় (২৫-৩৭ মার্কিন ডলার)।
স্টিফেন ব্যানসেলের কথায়, ‘ফ্লুয়ের টিকার দাম যা, সেই অনুসারেই করোনার ভ্যাকসিনের মূল্য ধার্য হচ্ছে। ইউরোপীয় দেশগুলো এই ভ্যাকসিনের জন্য প্রস্তাব পাঠিয়েছে। টিকার দাম নিয়ে ইউরোপীয় কমিশনের সঙ্গে আলোচনা চলছে। কমিশন এই টিকার দাম তাদের পক্ষ থেকে ২৫ ডলার বা তার নিচে ধার্য করতে পারে।’
মাডার্নার দাবি, তাদের করোনা টিকা ৯৪.৫ শতাংশ কার্যকরী। প্রায় ৩০ হাজার মার্কিন নাগরিকের শরীরে টিকা প্রয়োগ করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের শরীরে অ্যান্টিবডিও তৈরি হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে টিকা প্রয়োগকারী ছোটদের থেকে বয়স্কদের শরীরে অ্যান্টিবডি বেশি। যা ভ্যাকসিন প্রয়োগের ইতিবাচক দিক বলেই বিবেচিত।
এ বছর ডিসেম্বরেই মডার্না নির্মিত করোনা ভ্যাকসিন বাজারে আসতে পারে বলে জানা গেছে।
করোনা দূরীকরণে আরও আশা দেখাচ্ছে ফাইজার ভ্যাকসিন। তাদের তৈরি করোনা টিকা ৯০ শতাংশেরও বেশি কার্যকরী বলে আগেই জানানো হয়েছিল। বুধবার ওই সংস্থার তরফে দাবি করা হয়, ট্রায়াল শেষে দেখা গেছে, তাদের তৈরি প্রতিষেধক ৯৫ শতাংশ কার্যকরী। কয়েকদিনের মধ্যেই জরুরি ভিত্তিতে মার্কিন অনুমোদনের জন্য আবেদন করা হবে বলে জানানো হয়েছে।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








