প্রতি ২ ঘণ্টায় কত ভোট পড়ল, জানা যাবে অ্যাপে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
প্রতি দুই ঘণ্টা পরপর ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে অ্যাপসের মাধ্যমে ভোটাররা দেখতে পারবেন কত শতাংশ ভোট পড়ল।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে আমরা একটি অ্যাপ তৈরি করেছি, যেখানে দুই ঘণ্টা পরপর প্রতিটি কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল তা ইনপুট দেয়া হবে। মোবাইলের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করে সেটি সবাই জানতে পারবেন।
‘অ্যাপটি তৈরির উদ্দেশ্য হচ্ছে, ১০টার সময় দেখা গেল ১০ শতাংশ ভোট পড়েছে। কিন্তু ১২টার দিকে গিয়ে হঠাৎ ৮০ শতাংশ হয়ে গেল। এটি বিশ্বাসযোগ্য হবে না। এজন্য আমরা বিভিন্ন পরিমাপক নিয়েছি, যাতে ভোট গ্রহণের সত্যতা মানুষের মাঝে ফুটে ওঠে।’
সিইসি এ সময় আরও বলেন, ‘ব্যালট পেপার ভোটের দিন সকালে না গিয়ে যদি ১০ দিন বা ১০ মাস আগেও কেন্দ্রে যায়, তাহলেও প্রার্থীরা সকালে ভোটকেন্দ্রে অবস্থান করে তাদের পোলিং এজেন্টদের দিয়ে ব্যালট বাক্সগুলো খালি কি না- সেটা দেখে নিতে পারেন। আমরা প্রার্থীদের আস্থা অর্জনের জন্য বলেছি ব্যালট পেপার কেন্দ্রে সকালে যাবে। পোলিং এজেন্টরা অবশ্যই সেখানে দাঁড়িয়ে থেকে ব্যালট বাক্সগুলো খালি আছে কি না দেখতে পারেন।’
গত মঙ্গলবার চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

