ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২২:৩১:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

প্রতিদিনই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রতিদিনই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

রাজধানী জুড়ে ডেঙ্গু আক্রান্ত রোগী থাকলেও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যে যাত্রাবাড়ী, দোলাইরপাড়, শনির আখড়া, জুরাইন ও মুরাদপুর ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিণত হয়েছে। এর মধ্যে জুরাইনের অবস্থা বেশি ঝুঁকিপূর্ণ। এই এলাকায় গত আগস্ট থেকে এ পর্যন্ত আট জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। এ ছাড়া প্রতিদিনই নতুন করে অনেকে আক্রান্ত হচ্ছে।

বাড়ছে ডেঙ্গু, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করার পরামর্শ

অপেক্ষাকৃত নিচু এলাকা হওয়ায় এখানকার বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। বিশেষ করে সড়ক থেকে বাসাবাড়ি নিচু হওয়ায় বৃষ্টির পানি জমে সেখানেই জন্ম নিচ্ছে এডিস মশা। ফলে মশক নিধন পদ্ধতি এখানে তেমন কাজ করছে না বলে জানান স্থানীয়রা।

ওয়ার্ডের মশক নিধন কর্মীরা বলেন, ‘আমরা চেষ্টা করছি, কিন্তু এ এলাকা নিচু হওয়ায় অনেক জায়গায় পানি জমে থাকে। অনেক পরিত্যক্ত বাড়িতে পানি জমে রয়েছে, যাদের মালিকদেরও খুঁজে পাওয়া যায় না। তাই এসব জায়গায় ওষুধ ছিটিয়েও লাভ হচ্ছে না।’ 

সার্বিক বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর হোসেন মীরু বলেন, ‘আমরা চেষ্টা করছি ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে। ওষুধও ছিটাচ্ছি দুই বেলা। কিন্তু মানুষ সচেতন হচ্ছে না। বিশেষ করে নিচু এলাকা হওয়ায় ঘরবাড়িতে দীর্ঘদিন পানি জমে থাকে। সেখানে মশা জন্মালে তো আমাদের কিছু করার থাকে না। আমরা তাদের বারবার বলার পরেও শোনে না। জরিমানা করেও কাজ হচ্ছে না’।