প্রতিবন্ধীদের সরকার সহযোগিতা দিবে : স্পিকার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১১ পিএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
প্রতিবন্ধীদের সরকার সহযোগিতা দিবে : স্পিকার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার খেলাধুলাসহ জীবন যাপনের প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধীদের সব রকম সহযোগিতা দিতে বদ্ধপরিকর।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সকল পর্যায়ের কাজে অন্তর্ভুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার সাভারে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি), সিআরপি ও বাংলাদেশ বাস্কেটবল ফাউন্ডেশন (বিবিএফ) এর উদ্যোগে আয়োজিত ‘হুইল চেয়ার বাস্কেটবল টুর্ণামেন্ট -২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্পিকার এ সময় খেলা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শিরীন শারমিন বলেন, প্রতিবন্ধীরা সমাজে সমান অধিকার নিয়ে বাঁচবে। প্রতিবন্ধীদের সহায়তায় সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, কেননা তাদের স্বাভাবিক জীবনযাপনের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। প্রতিবন্ধকতাকে জয় করে তাদের এগিয়ে নিতে যথোপযুক্ত পুনর্বাসন প্রয়োজন।
প্রতিযোগিতাপূর্ণ এমন একটি টুর্ণামেন্ট আয়োজনের জন্য স্পিকার আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রতিবন্ধীদের এই খেলা, এই অদম্য গতিতে এগিয়ে যাওয়া অন্যদের জন্য অনন্ত উৎসাহ ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
স্পিকার বলেন, সব ধরনের প্রতিবন্ধকতার উত্তরণ ঘটিয়ে প্রতিবন্ধীরা বাঁধাবিপত্তিকে জয় করে স্বাভাবিক কাজকর্মসহ বিভিন্ন খেলাধুলায় অনন্য ভূমিকা রাখছে, যা দেশের সর্বস্তরের জনগণের জন্য অনুকরণীয় ও অনুসরণযোগ্য।
স্পিকার বলেন, বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করে এক জায়গায় বসেই উপার্জনের ব্যবস্থা করা সম্ভব।
‘হুইল চেয়ার বাস্কেটবল টুর্নামেন্ট- ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে ‘সিআরপি-অপরাজেয় অনন্যা’ ও ‘সিআরপি-অপরাজিতা’ নামক দুইটি দল অংশগ্রহণ করে। খেলায় ৬ স্কোরের ব্যবধানে ‘সিআরপি-অপরাজিতা’ বিজয় লাভ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিআরসি-এর হেড অব ডেলিগেশন মি. পিয়েরে ডর্স। অনুষ্ঠানে সিআরপি’র এক্সিকিউটিভ ডিরেক্টর শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় সিআরপি’র প্রতিষ্ঠাতা গ্রেগরী টেইলরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



