প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেয় বাংলাদেশ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৩ পিএম, ১২ এপ্রিল ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ককে খুবই অগ্রাধিকার দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার গণভবনে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত প্রফেসর সুদর্শন ডি. এস সেনেভিরতের সঙ্গে এ কথা বলেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ককে সর্বাধিক অগ্রাধিকার দেয়। বিশেষ করে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ককে। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। বিনিয়োগ, কৃষি, মৎস্য আহরণ, ওষুধ, মেরিটাইম কানেকটিভিটি এবং উচ্চ শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার কথা উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার সরকার অভ্যন্তরীণ তহবিল থেকে দেশের ৯০ শতাংশ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে দেশের উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশ এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং কঠোর পরিশ্রম করছে। বাংলাদেশে সফলভাবে দায়িত্বপালন করার জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত সুদর্শন ডি. এস সেনেভিরতœ। তিনি বলেন, পদ্মা সেতুর মতো মাতারবাড়ি এবং পায়রাসহ অন্যান্য মেগা প্রজেক্ট বাস্তবায়ন হলে বাংলাদেশ কানেকটিভিটির বড় আঞ্চলিক কেন্দ্রে পরিণত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার রাষ্ট্রদূত দুইজনেই ব্লু-ইকোনোমির ওপর গুরুত্বারোপ করেন।
শ্রীলঙ্কার হাইকমিশনার বলেন, তার দেশে বাণিজ্য, পর্যটন, গভীর সমুদ্র বন্দর এবং ওষুধ সেক্টরে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রশংসা করেন শ্রীলঙ্কার রাষ্ট্রদূত।
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি











