ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৬:৫৭:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদের ১৯ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। সোমবার বিকেলে সাড়ে ৩টায় এ শপথ অনুষ্ঠান শুরু হয়। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রতিমন্ত্রীদের শপথ পড়ান।

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা টানা চতুর্থ বারের মতো শপথ নেন। তারপর মন্ত্রিপরিষদের ২৪ জন মন্ত্রীকে শপথ পড়ানো হয়।

রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হচ্ছেন ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী।

সংবিধান অনুযায়ী, নতুন এই মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে দেশের নতুন সরকার গঠন হলো। নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ায় আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হলো।

নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন, তারা হলেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫); প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ (সিলেট-৪); যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২); বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (ঢাকা-৩); মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু (নেত্রকোনা-২); শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান (খুলনা-৩); নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২); প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন (কুড়িগ্রাম-৪); পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (রাজশাহী-৬); তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩); জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল (মেহেরপুর-১); স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য (যশোর-৫); পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক (বরিশাল-৫); স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মুরাদ হাসান (জামালপুর-৪); সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরিফ আহমেদ (ময়মনসিংহ-২); সংস্কৃৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ (ময়মনসিংহ-৫); দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (ঢাকা-১৯); বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী (হবিগঞ্জ-৪) এবং ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ (টেকনোক্র্যাট)।

এই শপথের মধ্যে দিয়েই টানা তৃতীয়বারের মত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে গড়লেন ইতিহাস। ঐতিহাসিক এ নবযাত্রায় নতুনদের প্রতি আস্থা রাখলেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ৪৭ জনের মন্ত্রিসভায় ২৭ জনই নতুন মুখ।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২৫৬টিতেই জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। মহাজোট পায় ২৮৮টি। যার মধ্যে জাতীয় পার্টি ২২টি, জাসদ তিনটি, ওয়ার্কার্স পার্টি তিনটি, বিকল্পধারা দুটি, তরীকত ফেডারেশন একটি ও বাংলাদেশ জাসদের একটি আসন রয়েছে। অন্যদিকে, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মাত্র সাতটি আসন পায়। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন তিনটি আসনে।

-জেডসি