ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৮:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

প্রতিশোধ নিতেই শিশু হালিমাকে হত্যা করেন চাচা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছোট্ট শিশু হালিমার মা খাদিজা বেগম কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তারই বখাটে দেবর হেলাল মিয়া প্রতিশোধ নিতে পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করেন আপন ভাতিজি হালিমা খাতুনকে।

সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিবরণ দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মুহাম্মদ আলমগীর হোসেন। এ সময় তার সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবু সাঈদ, সদর মডেল থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ জানায়, দুই মাস আগে নিহতের মা খাদিজা বেগমকে কুপ্রস্তাব দেয় তারই আপন দেবর হেলাল মিয়া। এ ঘটনা পরিবারের লোকজনকে জানালে বিচার হয় হেলালের। ঘটনার পর থেকে হেলাল সুযোগ খুঁজতে থাকে প্রতিশোধ নেয়ার।

এরই জের ধরে ২ ফেব্রুয়ারি সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী হেলাল একটি চিপসের প্যাকেট নিয়ে হালিমাকে দেয় এবং তার সঙ্গে যেতে বলে। চিপসের লোভে হালিমা তার আপন চাচা হেলালের সঙ্গে যায়। পরে হেলাল হালিমাকে কোলে করে বাড়ির পাশে ডাবলু কমিশনারের বাড়ির নির্জন স্থানে নিয়ে যায়। পরে ডাবলু কমিশনারের বাড়ি ও তার ভাইয়ের বাড়ির মাঝামাঝি স্থানে নিয়ে গিয়ে তার সহযোগী রুবেলের সহযোগিতায় হেলাল হালিমাকে শ্বাসরোধ করে হত্যা করে।

এর আগে শনিবার দুপুরে জেলা শহরের ভাদুঘর ভূঁইয়াপাড়া এলাকার বাড়ির পাশ থেকে হালিমার লাশ উদ্ধার করে পুলিশ। সে একই এলাকার আমির হোসেনের মেয়ে। এ ঘটনায় হালিমার আপন চাচা হেলাল মিয়া ও তার সহযোগী রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।

-জেডসি