প্রথম একশো দিনে একশো মিলিয়ন টিকার প্রতিশ্রুতি বাইডেনের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার
প্রথম একশো দিনে একশো মিলিয়ন টিকার প্রতিশ্রুতি বাইডেনের
ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যেই ১০ কোটি (১০০ মিলিয়ন) ডোজ করোনার টিকাদানের লক্ষ্য নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের পর প্রথম মাসে করোনা মহামারি বন্ধ করতে না পারলেও এর গতিপথ বদলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।
আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর তার স্বাস্থ্য টিম কেমন হবে, তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন ডেমোক্রেটিক এ নেতা। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রে যারা টিকা গ্রহণ করতে ইচ্ছুক, তারা আগামী বসন্তের মধ্যেই তা গ্রহণ করতে পারবেন। তিনি আরও বলেন, ‘বসন্তের মধ্যে এমন অবস্থার সৃষ্টি হবে, তা কিছুদিন আগেও বিশ্বাস করার সুযোগ ছিল না।’
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও নাজুক হবে। এর মধ্যেই মোট মৃত্যুর সংখ্যা চার লাখের ওপরে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডেলওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটন শহর থেকে নির্বাচিত জো বাইডেন এবং নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বক্তৃতা দিয়েছেন। জো বাইডেন তার প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে পরিচয় করিয়ে দেন।
ক্যালিফোর্নিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল হাবিয়ার বেসেরাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিচ্ছেন জো বাইডেন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রধান হিসেবে বাইডেন প্রশাসনে যোগ দিচ্ছেন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের সংক্রমণ রোগবিষয়ক প্রধান রচেল ওয়ালেনস্কি।
আগামী সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ টিকা অনুমোদন করবে বলে জানানো হচ্ছে। টিকা অনুমোদনের পর জনগণের মধ্যে এর বিতরণ নিয়ে নিজের পরিকল্পনার কথা বিস্তারিত জানাননি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এ পর্যন্ত ২ লাখ ৮৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিন আড়াই থেকে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। দেড় কোটি মানুষ এখন করোনায় সংক্রমিত। শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সঙ্গে উৎসবের এ মৌসুমে করোনার সংক্রমণ বাড়ছে, পরিস্থিতি নাজুক হচ্ছে।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









