প্রথম থেকেই সতর্ক করা হয়েছিল: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০০ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার
প্রথম থেকেই সতর্ক করা হয়েছিল : ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার জোর দিয়ে বলেছে, তারা প্রথম থেকেই মহামারি কোভিড-১৯ সম্পর্কে সতর্ক করে আসছে এবং এ বিষয়ে ওয়াশিংটনের কাছে কিছুই লুকানো হয়নি।
চীনে শুরু হওয়া এই মহামারিকে ডব্লিউএইচও প্রথমে তেমন গুরুত্ব দেয়নি বলে যুক্তরাষ্ট্রের অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটির প্রধান টেডরস এডহানম গেব্রিয়েসিস আরো বলেন, জাতিসংঘের এ সংস্থায় গোপনীয় কিছুই নেই।
জেনেভা থেকে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, আমরা প্রথম দিন থেকেই করোনার ভয়াবহতার বিষয়ে সতর্ক করে আসছি এবং বলেছি প্রত্যেকেরই লড়াই করা উচিত।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে শুরু হওয়া এই করোনা ভাইরাসে বিশ্বের ২৪ লাখেরও বেশি লোক আক্রান্ত এবং মারা গেছে ১৬৫,০০০ এরও বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে সবচয়ে বেশি ৪০ হাজারেরও বেশি লোক মারা গেছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা মোকাবেলায় তার গৃহীত পদক্ষেপের কারণে সমালোচিত হচ্ছেন।
এদিকে, ডব্লিউএইচও’র সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র সংস্থাটির বিরুদ্ধে অব্যবস্থাপনা ও চীনমুখী হওয়ার অভিযোগ এনে তহবিল প্রদান বন্ধ কর দিয়েছে।
ডব্লিউএইচও বলেছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এর ১৫ জন স্টাফ কোভিড-১৯ মোকাবেলায় সংস্থাটির সঙ্গে কাজ করছে।
টেডরস বলেন, এর মানে প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের কাছে কোন কিছুই গোপন নেই। কারণ, আমেরিকানরা আমাদের সঙ্গে কাজ করছে।
তিনি বলেন, ডব্লিউএইচও উন্মুক্ত। আমরা কিছুই লুকাইনি। কেবল সিডিসি’র জন্যেই নয়, আমরা সকল দেশকেই অবিলম্বে বার্তা দিয়েছি। যাতে দেশগুলো দ্রুত ও ভাল প্রস্ততি গ্রহণের সুযোগ পায়।
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল







