প্রথম নারী জেলা প্রশাসক পেল ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ এএম, ১০ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শারমিন আক্তার জাহান। রোববার (৮ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে তাকে নড়াইল জেলার জেলা প্রশাসক পদ থেকে বদলি করে ব্রাহ্মণবাড়িয়ায় পদায়ন করা হয়েছে।
১৯৮৪ সালে ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা গঠিত হয়। জেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর সেই ফেব্রুয়ারি মাসেই অল্প সময়ের মধ্যেই প্রথম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছিলেন মো. আনোয়ার হোসেন।
তিনি ছিলেন নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রথম জেলা প্রশাসক (ডিসি)। সেই ১৯৮৪ সাল থেকে ২০২৫ সালের ৯ নভেম্বর দীর্ঘ ৩ যুগ অতিবাহিত হওয়ার পর এবারই প্রথম কোনো নারী এই পদে দায়িত্ব নিতে যাচ্ছেন।
মিজ্ শারমিন আক্তার জাহান বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। নড়াইল জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে প্রশংসা অর্জন করেন। বিশেষ করে নারী শিক্ষার প্রসার, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং প্রশাসনে সেবার মানোন্নয়নে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজ মনে করছে, তার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাড. আবদুন নূর বলেন, স্বাধীনতার আগে ও পরে ব্রাহ্মণবাড়িয়ায় নারী ডিসি নিয়োগ দেওয়া হয়নি।
জেলায় পদায়নকৃত নারী ডিসিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন ডিসি জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদানে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশা করছি।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে বদলির আদেশ জারি করা হয়েছে। তাকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছো৷ খুব শিগগিরই মিজ্ শারমিন আক্তার জাহান দায়িত্ব গ্রহণ করবেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











