ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ২১:১৬:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

প্রথম নারী রেফারি ফার্নেন্দার অভিষেক হচ্ছে রাশিয়ায়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৫৬ পিএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার

এবারের বিশ্বকাপে একের পর এক চমক দেখা যাচ্ছে। সর্বশেষ এ চমকের মধ্যে থাকছে, নারী রেফারি ফার্নেন্দা কোলোম্বা, যিনি রেফারি হিসেবে এবারের বিশ্বকাপের ম্যাচ সামলানোর মত বড় দায়িত্ব পেয়েছেন।রাশিয়া বিশ্বকাপে অ্যাসিসটেন্ট রেফারি বা লাইন্সম্যানের ভূমিকায় দেখা যাবে ফার্নেন্দাকে।

 

বিশ্বকাপে নারী সমর্থকদের বরাবরই একটা বিশেষ ভূমিকা থাকে। বলা হয়ে থাকে নারী সমর্থকদের কারণেই বিশ্বকাপের দর্শক গ্যালারীতে উত্তাপ ছড়িয়ে থাকে। তবে এখন এ উত্তাপ ছড়িয়ে পড়বে ফুটবল মাঠেও।

 

নাম তার ফার্নেন্দা কোলোম্বা। ব্রাজিলের সান্টা কাটারিনায় তার জন্ম। এ লাস্যময়ী সুন্দরীকে ঘিরে আলোচনা চলছিল অনেক আগে থেকেই। ২৫ বছর বয়সী এ সুন্দরী মাত্র ১৫ বছর বয়সে মডেলিংয়ের অফার পান। এত অল্প বয়সে এ ধরনের অফার পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। অথচ এ অফার সে সময় এক অর্থে তাচ্ছিল্যের সাথে ফিরিয়ে দেন। ছোটবেলা থেকেই তার ফুটবলের প্রতি অন্যরকম এক আসক্তি ছিল।

 

শারীরিক শিক্ষায় স্নাতক পাস করার পর অনেকের অনুরোধের কারণে মডেলিং শুরু করেন। অতি অল্পতেই জনপ্রিয়তা লাভ করেন। কিন্তু ফার্নেন্দার মন পড়ে থাকে ফুটবলের দিকে। সকারও তার প্রিয় খেলা ছিল। সেই খেলা থেকেই ফুটবলে অনুপ্রাণিত হন।

 

সেই সুযোগ আসে ২০১০ সালে। মাঠের সহকারী রেফারি বা লাইন্সম্যান হিসেবে মাঠে নামেন ২০১০ সালে। সে সময় একটা ভুল সিদ্ধান্তের কারণে সমালোচিত হন। পরে কিছুদিনের জন্য পত্রিকায় খেলা পাতায় নিয়মিত লেখা শুরু করেন। ২ বছর বিরতিতে আবার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

সর্বশেষ এবারের বিশ্বকাপে আবার মাঠ কাঁপাবেন এ তারকা। সেই হিসেবে ফার্নেন্দাকে এবার বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র হিসেবে ভাবা হচ্ছে। এই বিশ্বকাপে খেলার মাঠে সহকারী রেফারি বা লাইন্সম্যানের ভূমিকায় অবতীর্ণ হবেন এ সুন্দরী। মোহনীয় দুই দলের দ্বৈরথের পাশাপাশি এবার মাঠের পাশের রেফারির দিকেও নজর থাকবে সবার। আর ফার্নেন্দাও বিশ্বের প্রথম নারী রেফারি হিসেবে স্মরণীয় আর আইকনিক হয়ে থাকবেন ভবিষ্যৎ নারী রেফারিদের পথপ্রদর্শক হিসেবে ।