প্রথম নারী সভাপতির নেতৃত্বে বিজিএমইএর যাত্রা শুরু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৮ এএম, ২১ এপ্রিল ২০১৯ রবিবার
রফতানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) দায়িত্ব নিয়েছেন নবনির্বাচিত পরিচালনা পর্ষদ।
শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর নতুন কার্যালয়ে এক অনুষ্ঠানে আগামী ২ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন সভাপতি ড. রুবানা হকসহ নব-নির্বাচিতরা। এর মাধ্যমে বিজিএমইএ প্রথমবারের মত কোন নারী সভাপতি পেল।
দায়িত্ব গ্রহণ করে রুবানা হক পোশাক শিল্পের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, বিজিএমইএকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যেখানে ছোট-বড় সব কারখানার অধিকার থাকবে। সেইসঙ্গে মালিক-শ্রমিকের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে। সর্বোপরি বাংলাদেশের পোশাক শিল্পের সাফল্যকে আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরার চেষ্টা করব।
রুবানা হকের সঙ্গে নতুন পরিচালনা পর্ষদে প্রথম সহসভাপতি থাকছেন মোহাম্মদ আবদুস সালাম এবং জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন ফয়সাল সামাদ।
এছাড়া সহসভাপতি হয়েছেন এস এম মান্নান কচি, এম এ রহিম ফিরোজ, আরশাদ জামাল দিপু, মশিউল আজম সজল এবং এ এমচৌধুরী সেলিম।
এর আগে গত ৭ এপ্রিল বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে রুবানা হকের নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল জয় পায়। এবার সমিতির ৩৫ জন পরিচালক নির্বাচনে ভোটার ছিলেন ১ হাজার ৯৫৬ জন, তার মধ্যে ১ হাজার ৪৯২ জন ভোট দেন।
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী