ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ৮:৪৫:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

প্রথমবার করোনার প্রতিষেধক সামনে আনলো চীন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৬ এএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের প্রতিষেধক কবে বাজারে আসবে তার জন্য মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। আমেরিকা, রাশিয়া, ভারত, চীন-সহ বেশ কয়েকটি দেশ এই প্রতিষেধক নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তার মধ্যেই সোমবার বেজিংয়ের বাণিজ্যমেলায় করোনা প্রতিষেধকের প্রথম প্রদর্শনী করল চীন। ছোট্ট ওই শিশিটিকে ঘিরে মানুষের মধ্যে কৌতুহলের অন্ত ছিল না।

সাইনোভ্যাক বায়োটেক এবং সাইনোফার্ম নামে দুটি সংস্থা এই প্রতিষেধক নিয়ে কাজ করছে। এখনও বাজারে না এলেও এই দুই সংস্থার তৈরি প্রতিষেধক ঘিরে যথেষ্ট আশার আলো তৈরি হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি-কে সাইনোভ্যাক জানিয়েছে, ইতিমধ্যেই তারা প্রতিষেধকের একটি কারখানা তৈরি করে ফেলেছে। ওই কারখানায় বছরে ৩০ কোটি প্রতিষেধক তৈরি হবে। তারা আরও জানিয়েছে, এ বছরের শেষেই প্রতিষেধকের তৃতীয় পর্বের পরীক্ষা সেরে ফেলবে।

চীনা ট্যাবলয়েড গ্লোবাল টাইমস-এ প্রকাশিত রিপোর্ট বলছে, এই প্রতিষেধকের দামও বেশি হবে না। দুই ডোজের দাম ১৪৬ ডলারের নীচে হবে। অর্থাত্ ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়াবে সাড়ে ১০ হাজার টাকা। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে এই মুহূর্তে করোনার আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুর সংখ্যা প্রায় ৯ লক্ষ।

-জেডসি