প্রধান নদনদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার
দেশের নদ নদীর ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী দেশের সব প্রধান নদ নদীর পানি সমতল বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতীয় প্রদেশসমূহের কিছু স্থানে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার সকাল ৯ টা পর্যন্ত দেশের পর্যবেক্ষণাধীন ৯৩ টি পানি সমতল স্টেশনের তথ্য অনুযায়ী বিগত ২৪ ঘন্টায় পানি সমতল বৃদ্ধি পেয়েছে ৫০ টি স্টেশনের,পানি সমতল হ্রাস পেয়েছে ৩৫ টি’র এবং পানি সমতল অপরিবর্তিত রয়েছে ৬ টি স্টেশনের। ২ টি স্টেশনের তথ্য পাওয়া যায়নি ।
আগামী ২৪ ঘন্টায় ব্রক্ষ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে এবং অন্যদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘন্টায় দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে জামালপুরে ১২৪ মিলিমিটার,বগুড়ায় ১১৫ মিলিমিটার,সিরাজগঞ্জে ১০৮ মিলিমিটার, নাকুয়াগাঁওয়ে ৯৫ মিলিমিটার।
এদিকে দেশের কোথাও কোথাও আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়;ঢাকা,খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেইসাথে দেশের উত্তরপূর্বাংশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পরবর্তী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, ভারতের উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূল এলাকায় অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ২ মিনিটে।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার









