প্রধানমন্ত্রী আজ ওয়ান প্লানেট সম্মেলনে যোগ দিচ্ছেন
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৪৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার
প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার ওয়ান প্লানেট সম্মেলনে যোগ দিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সমষ্টিগত কার্যক্রমকে গতিশীল করে তোলার লক্ষে সব খাতের বিশ্ব নেতাদের সম্মেলন শীর্ষ ‘ওয়ান প্লানেট সামিট’ বিকেলে প্যারিসে শুরু হচ্ছে।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইং কিম এই সম্মেলনের সহ-আয়োজক। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সমষ্টিগত কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে, বিশেষ করে অভিযোজন এবং প্রশমনের জন্য নতুন অর্থায়নের উৎস খুঁজতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে গতরাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে এসে পৌঁছান।
বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্র সচিব মো. শহীদুৃল হক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইশতিয়াক আহমেদ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।
প্রধানমন্ত্রী আজ বিকেলে ফরাসি রাজধানী প্যারিসের পশ্চিমাঞ্চলীয় শহরতলীর ইল সেঁগুই দ্বীপের সঙ্গীত ও পারফর্মিং আর্টস সেন্টার লা সেইন মিউজিকাল-এ ওয়ান প্লানেট সামিটের এক উচ্চ পর্যায়ের অধিবেশনে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন শুরু হবে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের মধ্যদিয়ে।
এরপর প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলন উপলক্ষে আগত সরকার ও রাষ্ট্রপ্রধানসহ আয়োজক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে একই স্থানে ফরাসি প্রেসিডেন্টের দেওয়া এক মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহণ করবেন।
বিকেলে সামিট থেকে ফিরে প্রধানমন্ত্রী ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ড (অপেরা)-তে প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
ওয়ান প্লানেট সামিট জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সমষ্টিগত কর্মকান্ডকে দ্রুত এগিয়ে নেবার লক্ষ্যে বিশেষ করে অভিযোজন এবং প্রশমনের জন্য নতুন অর্থ প্রদানের উপায় খুঁজতে সকল ক্ষেত্রের শত শত বৈশ্বিক নেতার একটি জোট।
প্যারিসে ২০১৫ সালে বিশ্বের ১৮৮টি দেশের ঐকমত্যের ভিত্তিতে জলবায়ু চুক্তি সই হয়। এর দুই বছর পূর্তি উপলক্ষে পুনরায় এ সম্মেলন মিলিত হচ্ছেন বিশ্ব নেতারা।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিন্ন প্রচেষ্টা এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি অর্থায়ন কিভাবে কাজ করে তা নির্ধারণ এই সম্মেলনের মূল বিষয় হিসেবে তুলে ধরা হবে।
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার










