প্রধানমন্ত্রী ও নেদারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪২ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার
নেদারর্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত লিয়নি কিউলিনিয়ার আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনস্থ কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ডেল্টা প্ল্যান সংক্রান্ত বিষয়াবলী, নারীর ক্ষমতায়ন এবং রোহিঙ্গা ইস্যু উভয়ের আলোচনায় উঠে আসে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টা প্ল্যানকে আরো কার্যকর করার জন্য পানি থেকে জমি উদ্ধার এবং নদী খননের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আমাদের দেশের অধিকাংশ নদীই উজান থেকে পলি বহন করে আনে, ফলে নদীর নাব্যতা কমে যায়। কাজেই ডেল্টা প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের নদী খনন খুবই গুরুত্বপূর্ণ।
নেদারল্যান্ডের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর নদী খননের উদ্যোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্যই এটা উপকারী হবে।
শেখ হাসিনা বলেন, সরকার নৌপথগুলো সক্রিয় করে সড়ক পথের ওপর চাপ কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছে।
প্রেস সচিব বলেন, বাংলাদেশের তৈরী পোশাক শিল্পও আলোচনায় উঠে আসে। এ সময়ে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সরকারের আগ্রহের কথা ব্যক্ত করেন।
বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রসংগে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের বিধান করে যান।
বর্তমান সরকার সংসদে এই সংরক্ষিত নারী আসনের সংখ্যা বৃদ্ধি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন জাতীয় সংসদে প্রায় ২২ জন সরাসরি ভোটে নির্বাচিত নারী সদস্য রয়েছেন।
রোহিঙ্গা সমস্যা সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, আমরা প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধাশীল।
প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের উন্নত পরিবেশ এবং জীবনমানের জন্য একটি দ্বীপে তাদের স্থানান্তরে তার সরকারের উদ্যোগও এ সময় তুলে ধরেন।
রাষ্ট্রদূত এ সময় তার দায়িত্ব পালনকালে সবরকমের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশে তার অবস্থানের সময়টি তিনি খুবই উপভোগ করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এবং প্রধানমন্ত্রীর সাামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ









