প্রধানমন্ত্রী কাঁদলেন, কাঁদলেন চা-শ্রমিকরাও
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে চার জেলার চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল চারটায় বৈঠকটি শুরু হয়।
বৈঠকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চা-শ্রমিক সোনামনি ও রীতা পানিকার কথা শুনে আবেগে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর কথা শুনে কেঁদেছে উপস্থিত চা-শ্রমিকরাও।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ওই উপজেলার পাত্রখোলা চা-বাগানের শ্রমিকদের মধ্যে থেকে প্রথমে চা-শ্রমিক রীতা পানিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম জানান। একইসঙ্গে মজুরি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
চা-শ্রমিক সোনামনি বলেন, আমি আপনার ওপর খুশি আছি। আগে ১২৯ টাকা পেতাম এখন ১৭০ টাকা পাই। আমাদের কোনো অভাব নাই। আপনি সব করে দিয়েছেন। আপনি আমাদের একটা সুবিধা করে দেবেন, যাতে পেট ভরে খেতে পারি। এ সময় তিনি বাগানের স্কুলগুলো সরকারি করার দাবি জানান।
চা-শ্রমিক রীতা পানিকা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবসময় আপনার কথা ভেবে এসেছি ও ভেবে যাবো। আমরা জানি, আপনার বাবা শেখ মুজিবুর রহমান আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। সেই স্বাধীনতা নিয়ে আমরা বেঁচে আছি। আমরা চাই আপনার বাবার মতো আপনিও কোনোদিন আমাদের কাছ থেকে সরে যাবেন না। আপনি আমাদের কাছে চিরজীবী থাকবেন।
তিনি আরও বলেন, আমরা চা শ্রমিকরা যে কষ্টে আছি, সেটা আপনি দেখেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে আমাদের কমলগঞ্জ উপজেলায় এক কাপ চায়ের দাওয়াত দিচ্ছি। আপনি আমাদের সঙ্গে কথা বলছেন। আপনাকে আমরা দেখছি, এটা যে আমাদের জন্য কত আনন্দের, সেটা মুখের ভাষায় প্রকাশ করার মতো নয়। এ সময় রীতা পানিকা কোনো ভুল-ক্রটি হলে ক্ষমা চান।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগে অশ্রুসিক্ত চোখে বলেন, ‘আপনারা ক্ষমা চাইবেন কেনো। আপনারা যেটা করেছেন সেটা বাঁচার তাগিদে করেছেন। আমি সেটা বুঝি। এ জন্য আগে আমি মালিকদের সঙ্গে বসেছি, এখন আপনাদের সঙ্গে বসলাম’।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম











