ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৪:৩৬:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

প্রধানমন্ত্রী চায়ের দাওয়াতে যাচ্ছেন ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের দাওয়াতে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। তার সঙ্গে যাচ্ছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নির্বাচিত সমাজসেবা সম্পাদক আকতার হোসেনও। শনিবার গণভবনে যাওয়া প্রসঙ্গে নুর বলেন, প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে আমরা সবাই যাব। এটা তো আর ব্যক্তিগত দাওয়াত নয়। ডাকসু ও হল সংসদে যারা জয়ী তাদের সবাইকে তিনি ডেকেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবারই প্রধানমন্ত্রী।

যদিও এর আগে নুর জানিয়েছিলেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও শিক্ষার্থীরা চাইলে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার বিকাল ৪টায় ডাকসুর কেন্দ্রীয় এবং হলের নবনির্বাচিত পরিষদকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিপি-জিএস-এজিএসসহ পরিষদের সবাইকে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পৌছে দেয়া হয়েছে।

১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয় পায় ছাত্রলীগ। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে কারচুপির অভিযোগ ছাত্রলীগ বাদে বাকি সব প্যানেল নির্বাচন বর্জন করে। তারা পুনরায় নির্বাচনের দাবিতে আল্টিমেটাম দিয়েছে। আজ সেই আল্টিমেটামের সময়সীমা শেষ হচ্ছে।

-জেডসি