প্রধানমন্ত্রী জঙ্গিবাদ মোকাবিলা করে যাচ্ছেন : মতিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৬ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদই ঘোষণা করেননি, কার্যকরভাবে জঙ্গিবাদ মোকাবিলা করে যাচ্ছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আজ শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে গরিব ও অসহায় মানুষের মাধ্যে রিকশা ও ভ্যান বিতরণ কর্মসূচির উদ্বোধনের আগে দেওয়া বক্তব্যে মতিয়া চৌধুরী এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী নিউজিল্যান্ডে জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, আজ বিশ্বে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আমি উন্নত বিশ্বের উদ্দেশে বলবো এই জঙ্গিবাদের সৃষ্টি করেছে কে? আপনারা সর্প হয়ে দংশন করেন আর ওজা হয়ে ঝাড়েন।
তিনি বলেন, হলি আর্টিজান, শোলাকিয়ায় ঈদের জামায়াতে জঙ্গিরা আক্রমণ চালিয়েছে। এসব জঙ্গি তৎপরতা মোকাবিলায় শেখ হাসিনা সফলতার পরিচয় দিয়েছেন। এই জঙ্গিরা আসলে ধর্ম চায় না, মানুষের শান্তি বিনাশ করতে চায়। বাংলাদেশের মাটি দানবের জন্য নয়, মানবতার জন্য তৈরি করবো। সেই লক্ষ্য নিয়েই শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। নিউজিল্যান্ডের বর্বর হত্যাকাণ্ডে ঘৃণা জানাই।
তিনি বলেন, আমরা যখন পুরোপুরি উন্নয়নশীল দেশ হয়ে যাবো তখন আর এই রিকশা দিলে হবে না স্বয়ংক্রিয় যান দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশের দিকে অগ্রসর হচ্ছে। শেখ হাসিনার ভিশন আছে, এই দেশ অবশ্যই উন্নত দেশে পরিণত হবে। এটা আমি দৃঢ়ভাবে আশা করি। আমি সেই দিনটির অপেক্ষায় আছি।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম মুন্সী। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











