ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৬:৫৭:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড যত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

টানা তৃতীয়বার এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রেকর্ড গড়লেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরইমধ্যে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা থাকার রেকর্ডও তার ঝুলিতে।

আজ সোমবার বিকেলে বঙ্গভবনে আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এই শপথ নেওয়ার মধ্য দিয়ে সর্বশেষ রেকর্ডটি গড়েন তিনি। পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার এবং ৪ বার প্রধানমন্ত্রী থাকার এমন দৃষ্টান্ত বাংলাদেশে আর নেই।

শেখ হাসিনা টানা প্রায় ৩৮ বছর ধরে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।

১৯৯৬ সালের ২৩ জুন প্রধানবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ৫ বছর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। এরপর ২০০৮ থেকে ২০১৪, ২০১৪ থেকে ২০১৯ মেয়াদে দুই বারে ১০ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আর আজ ৭ জানুয়ারি চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

বাংলাদেশের তিনটি জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন শেখ হাসিনা। ১৯৮৬ সালে তৃতীয় সংসদে, ১৯৯১ সালে পঞ্চম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম শেখ হাসিনার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেও  বিদেশে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর ৬ বছর নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালে ১৭ মে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেই দেশে ফেরেন।