ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ২০:০১:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা

প্রধানমন্ত্রীকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৭ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ড. আবিয়ী আহমেদ চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় ইথিওপিয় প্রধানমন্ত্রী বলেন, ‘ইথিওপিয়ার সরকার ও জনগণ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

ড. আহমেদ দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইথিওপিয়ার সম্পর্ক দীর্ঘস্থায়ী ও গভীর এবং আমি আস্থাবান যে আগামী বছরগুলোতে আপনার নেতৃত্বে এ সম্পর্ক আরো গভীর হবে।’