প্রধানমন্ত্রীকে কৃষক দম্পতির উপহার
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৮ পিএম, ১০ জুন ২০২৩ শনিবার
ছবি: বাসস
কিশোরগঞ্জের এক সাধারণ কৃষক দম্পতি দেখিয়েছেন দারিদ্র কখনই ভালোবাসার বাধা হতে পারে না। কারণ তারা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি গরু উপহার দিয়েছেন।
হৃদয়ের গভীর থেকে সবচেয়ে বেশি আবেগ ও সত্যিকারের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এই দম্পতি গত তিন বছর ধরে গরুটি লালন-পালন করেছেন শুধুমাত্র তাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাকে দেওয়ার জন্য।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বাসস’কে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গরুটিকে উপহার হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছেন।
তিনি বলেন প্রধানমন্ত্রী এই বিরল ভালবাসার জন্য খুশি হয়েছেন এবং কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের বাসিন্দা কৃষক দম্পতি-বুলবুল আহমেদ এবং তার স্ত্রী ইশরাত জাহানকে ধন্যবাদ জানান।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন তাকে (প্রধানমন্ত্রী) বুলবুল আহমেদ ও ইশরাত জাহানের গরু পালনের কথা জানান। এই বার্তা শুনে প্রধানমন্ত্রী অভিভূত হন এবং উপহার হিসেবে গরুটি গ্রহণ করতে রাজি হন।
হাসান জাহিদ তুষার বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছে এই গরুটি বুলবুল আহমেদের বাড়িতে থাকবে এবং কোরবানি হবে ঈদুল আজহায়।
তুষার আরো বলেন, শেখ হাসিনা তাকে (বুলবুল) কোরবানির গরুর মাংস স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণের অনুরোধ করেন।
গরুটি ক্রস ব্রাহ্মা জাতের, যার প্রায় ৮শ’ কেজি মাংস থাকবে।
বুলবুল জানান, ২০২০ সালে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য তিনি নেত্রকোনা জেলা থেকে ২ লাখ ৫০ হাজার টাকায় গরুটি কিনেছিলেন। কেনার পর তিনি কিশোরগঞ্জ জেলার বিখ্যাত পাগলা মসজিদে ৫ হাজার টাকা দান করার মানতও করেন যাতে তার গরুটা সুস্থ থাকে।
বুলবুল আহমেদ জানান, তিনি ও তার স্ত্রী ইশরাত জাহান আমার বাড়ি আমার খামার প্রকল্প থেকে ঋণ নিয়ে স্বল্প সঞ্চয় থেকে প্রধানমন্ত্রীর জন্য এই গরুটি কিনেছিলেন। আওয়ামী লীগ সরকারই ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পটি চালু করে। গত তিন বছর ধরে তারা অতি উৎসাহী হয়ে গরুটির যত্ন নেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি অনুরাগ ও ভালোবাসা থেকেই আমরা এই গরুটি কিনে লালন-পালন করেছি।
গরুটি উপহার হিসেবে গ্রহণ করতে রাজি হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান বুলবুল আহমেদ।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











