প্রধানমন্ত্রীকে জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার
ফাইল ছবি
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিশন চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
শিনজো আবে এক অভিনন্দন বার্তায় বলেন, জাপানের সরকার ও জনগণের পক্ষে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) ঊষ্ণ অভিবাদন জানাই।
তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে শেখ হাসিনা গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে তাঁর নেতৃত্ব অব্যাহত রাখবেন এবং জাপান তাঁর সরকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, আমাদের সার্বিক অংশিদারিত্বের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের চমকপ্রদ উন্নয়নে আমি খুবই আনন্দিত। আমি শেখ হাসিনার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে সামনের দিনগুলোর দিকে তাকিয়ে আছি।
এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে অকৃত্রিম অংশীদার হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা এবং অভিন্ন স্বার্থে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবো। এ সঙ্গে আমরা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, উগ্রবাদ প্রতিরোধ, মানবাধিকারের উন্নয়ন ও রোহিঙ্গা সংকট সমাধানের প্রয়াস অব্যাহত রাখবো।
বসনিয়া ও হারজেগোভিনার মন্ত্রী পরিষদের চেয়ারম্যান ড. ডেনিস ভিজডিকও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস- বসনিয়া ও হারজেগোভিনা এবং বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু’দেশের জনগণ ও নাগরিকদের স্বার্থে ভবিষ্যতে আরো জোরদার ও গভীর হবে।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











