ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ২৩:০১:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের ফিফা বিশ্বকাপ-২০২২ জয়লাভে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দনের জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। 

ফার্নান্দেজ শেখ হাসিনাকে জানান, তার দেশ আগামী বছর ঢাকায় কূটনৈতিক মিশন পুনরায় চালু করবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখিত এক চিঠিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ  জয়ের পর বন্ধুপ্রতীম বাংলাদেশের জনগণের সমর্থন ও উৎসব উদযাপন আমরা অত্যন্ত ঘনিষ্টভাবে পর্যবেক্ষণ করেছি। আপনার দেশে আর্জেন্টিনার জনপ্রিয়তা দেখে আমি এবং আমার দেশের জনগণ বিস্মিত হয়েছি।’

আলবার্তো ফার্নান্দেজ বলেন, খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন তৈরির একটি শক্তিশালী ও কার্যকর মাধ্যম।’

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম আজ বৃহস্পতিবার একথা জানান।

আলবার্তো ফার্নান্দেজ ২০২৩ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় আর্জেন্টিনার একটি দূতাবাস খোলার ঘোষণাও দেন।

বুধবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেছেন, ২০২৩ সালের মধ্যে দূতাবাস খোলার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন।