প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপির নেত্রীর জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫১ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় অভিযুক্ত সোনিয়া আক্তার স্মৃতির (৩৫) জামিন আবারও নামঞ্জুর করেছে রাজবাড়ীর আদালত। এর আগে গত বুধবার জামিন আবেদন করা হলে সেদিনও জামিন নামঞ্জুর করা হয়েছিল।
সোমবার (১০ অক্টোবর) রাজবাড়ীর ১নং আমলি আদালতের বিচারক কায়ছুন নাহার সুরমা তার জামিন নামঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী তসলিম উদ্দিন আহমেদ বেলা সাড়ে ১১টার দিকে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে সোনিয়ার জামিন নামঞ্জুর করে দেন।
এর আগে, গত মঙ্গলবার রাতে সোনিয়া আক্তারকে রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বুধবার রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়ছুন নাহার সুরমা তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোনিয়া গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে উল্লেখিত মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে ফেসবুকে সরকারের নানা উন্নয়ন ও প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে নানা প্রকার মন্তব্য প্রচার করেন তিনি।
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সামসুল আরেফিন চৌধুরী রাজবাড়ী সদর থানায় স্মৃতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানায় দণ্ডবিধি ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা গ্রহণ করে পুলিশ।
সোনিয়া আক্তার রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা মো. খোকনের স্ত্রী। তিনি রাজবাড়ী মহিলা দলের সদস্য এবং ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











