ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ০:১৭:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ (ভিডিও)

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৩৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত হয়েছে ডকু-ড্রামা ‘হাসিনা- এ ডটারস টেল’। শিগগিরই বিশ্বজুড়ে মুক্তি পাবার কথা রয়েছে এটি। অনলাইনে প্রকাশ হলো চলচ্চিত্রটির ট্রেলার।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর নিজের ফেসবুকে সিনেমার ট্রেলারটি প্রকাশ করছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বার্তা সংস্থা ইউএনবির তথ্যমতে, ‘হাসিনা- এ ডটারস টেল’ প্রযোজনা করেছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। সিআরআই এবং অ্যাপলবক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা ও পরিচালক রেজাউর রহমান খান পিপলু নির্মাণ করেছেন চলচ্চিত্রটি ।

জানা গেছে, ৭০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি নির্মাণ করতে পরিচালকের দীর্ঘ পাঁচ বছর সময় লেগেছে। অক্লান্ত প্রচেষ্টার পর এই চলচ্চিত্র নির্মিত হয়।

চলচ্চিত্রটির পরিচালক পিপলু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাটকীয় কিন্তু আন্তরিক ভঙ্গিতে চিত্রায়ন করেছেন বিভিন্ন ভূমিকায়- কখনো বঙ্গবন্ধুর মেয়ে বা কারো বোন, কখনো একজন নেতা বা পুরো দেশের ‘আপা’ হিসেবে এবং সবকিছুর ঊর্ধ্বে তার ব্যক্তিসত্তাকে।

ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউবে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক দিনেই ১৮ হাজার ৪৫৭ বার দেখা হয়েছে।