ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১২:৪৪:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

প্রধানমন্ত্রীকে ফোনে মোদীর ঈদ শুভেচ্ছা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

প্রধানমন্ত্রীকে ফোনে মোদীর ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রীকে ফোনে মোদীর ঈদ শুভেচ্ছা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় নরেন্দ্র মোদী বাংলাদেশর জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং উন্নয়ন কামনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী আজ সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে তাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।’

প্রেস সচিব বলেন, প্রায় পাঁচ মিনিটের ফোন আলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতিও কামনা করেন।

প্রেস সচিব বলেন, নরেন্দ্র মোদীও বাংলাদেশর জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং উন্নয়ন কামনা করেন ।