প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন অব্যাহত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনাকে উত্তর কোরিয়ার প্রেসিডিয়াম অব দ্য সুপ্রিম পিপল’স অ্যাসেম্বলি’র প্রেসিডেন্ট কিম ইয়ং ন্যাম আজ বৃহস্পতিবার উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পাক পং জেইউ’র সঙ্গে এক যৌথ অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আপনার পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া আপনার প্রতি বাংলাদেশের জনগণের গভীর আস্থা ও সমর্থনের বহিঃপ্রকাশ।’
তিনি বলেন, বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টায় নজীরবিহীন সাফল্য অর্জন করছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল (অব.) প্রায়ুত চান-ও-চা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনাকে আজ উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, ‘চতুর্থবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই।’
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দু’দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বলেন, ‘গত দশকে আপনার সুযোগ্য নেতৃত্বাধীন বিগত সরকারের সঙ্গে থাইল্যান্ড ঘনিষ্টভাবে সহযোগিতা করেছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতায় দু’দেশের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে।’
এর আগে, লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় দলের সভাপতি শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানান।
তিনি বুধবার শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলেন, ‘আপনার পুনঃনির্বাচিত হওয়া আপনার নেতৃত্ব ও দক্ষতার ওপর বাংলাদেশের মানুষের দৃঢ় আস্থার প্রতিফলন।’
বাংলাদেশের সঙ্গে লেবাননের বন্ধুত্বের শেকড় অনেক গভীরে প্রোথিত উল্লেখ করে লেবাননের প্রধানমন্ত্রী বলেন, আপনার ব্যক্তিগত তরফ থেকে আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে আমাদের দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হয়েছে।
এছাড়া, বুধবার ভারতের আসাম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ফোন করে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, ‘তরুণ গগৈ আজ রাত সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানান।’
তিনি জানান, প্রায় ছয়-সাত মিনিটের ফোনালাপকালে প্রধানমন্ত্রী আসাম কংগ্রেসের সভাপতি তরুণ গগৈকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আমন্ত্রণ গ্রহণ করে আসামের সাবেক মুখ্যমন্ত্রী বলেন, তিনি শিগগির বাংলাদেশ সফর করবেন।
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস









