ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৩:১৫:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে আগামী সেপ্টেম্বরে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন। কিন্তু সে সময় জাতিসংঘের অধিবেশনে যোগ দি‌তে নিউইয়র্কে শিডিউল থাকায় চীনে যাওয়া সম্ভব হবে না।

সোমবার (২৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

চলতি বছর প্রধানমন্ত্রীর চীন সফর হতে পারে কিনা জানতে চাইলে মোমেন বলেন, আমি বলতে পারবো না।

প্রধানমন্ত্রীর সফরের বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা জানা মতে কোনো বিকল্প প্রস্তাব দেওয়া হয়নি।

বৈশ্বিক রোড ও ইনিশিয়েটিভ নিয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, না, এমন কোনো কথা হয়নি। তবে, তারা আমাদের উন্নয়নের প্রশংসা করেছেন। আমাদের উন্নয়নের সহযোগী হতে পেরে তারা খুশি।