প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৬ হাজার চারা রোপণ করবে আ. লীগ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
প্রতীকী ছবি
আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষক উপ-কমিটি। আজ বুধবার সারাদেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হচ্ছে।
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন আজ এ বিষয়ে বাসসকে বলেন, “আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আমরা এক সপ্তাহের মধ্যে সারাদেশে ৭৬ হাজার চারা রোপণ করব। কারণ তিনি সবসময় পরিবেশ রক্ষায় নানা ধরণের গাছের চারা রোপণ করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুপ্রেণায় আমরা এই বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করেছি"।
তিনি বলেন, প্রাথমিকভাবে সাব-কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়া থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করবে। দেলোয়ার বলেন, আগামীকাল (২৮ সেপ্টেম্বর) থেকে উপ-কমিটির সদস্যরা টুঙ্গিপাড়ায় প্রায় ২০ হাজার তালগাছ রোপণ করবেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ১৫ লাখ চারা রোপণ ও বিতরণ করে।
সারাদেশে এক কোটির বেশি বৃক্ষ রোপণ করেছে আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন।
দেলোার হোসেন বলেন, সারাদেশে পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। বৃক্ষরোপণ কর্মসূচীর পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ সচেতন করে তুলতে কাজ করা হবে। তিনি বলেন, পরিবেশ রক্ষায় গণসচেতনতা সৃষ্টিতে অসামান্য পারফরম্যান্সের জন্য আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ২০১৯ সালে “বিশ্ব পরিবেশ দিবস হিরো” হিসেবে স্বীকৃতি পেয়েছে।
উপ-কমিটি বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক সেমিনার এবং সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশকে সবুজ করার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানও পরিচালনা করে আসছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া


