ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২০:২৪:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৮০ লাখ টিকার ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উপলক্ষে সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে করোনাভাইরাসের ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার টার্গেট নিয়েছে সরকার।

রোববার দুপুরে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্যাম্পেইনে একদিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিস্তারিত তুলে ধরবেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে শনিবার পর্যন্ত চার কোটি দুই লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। আর টিকার জন্য নিবন্ধন করেছেন চার কোটি ৪১ লাখ ১৫ হাজার ১৪৫ জন। যারা এ পর্যন্ত টিকা নিয়েছেন তাদের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন দুই কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন।

প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ১৬১ জন, আর নারী ১ কোটি ৬ লাখ ১৬ হাজার ৪৩৭ জন।

দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯২ লাখ ১৬ হাজার ৮০৪ জন, আর নারী ৬৮ লাখ ১৭ হাজার ১৬৭ জন। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ৬০৫ ডোজ।

ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯৬৯ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৬৪ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫০ লাখ ২ হাজার ৯৩১ ডোজ।