প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৫ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর সরব হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে নিয়ে ক্রিকেটীয় স্মৃতি এবং আবেগমাখা পোস্ট দিয়ে যাচ্ছেন ভক্তরা। এর মাঝেই গুঞ্জন ওঠে তামিমকে ডিনারে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে তামিমের ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি গুজব বলে জানা যায়। তবে তার ১২ ঘণ্টা পার না হতেই এবার গণভবনে গেছেন তামিম।
এর আগে আজ (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আসেন তামিম। জানা গেছে, আগামী ১৮ জুলাই পরিবার নিয়ে সময় কাটাতে তিনি দুবাই যাবেন। তার আগে আজ দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই মূলত প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন বলে জানা গেছে। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেওয়া বাংলাদেশের এই ক্রিকেটার।
গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন অস্বাভাবিক বিদায়ের সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণও তিনি জানাননি। এমন সেটার নিদিষ্ট তথ্যও জানাতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম